খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

খুবিতে ডিএএডি আর্লি ক্যারিয়ার রিসার্চ সিম্পোজিয়াম

গবেষণার ফলাফল নীতিনির্ধারক ও জনগোষ্ঠীর কাছে সহজভাবে তুলে ধরার আহবান ঢাবির উপাচার্য

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


বন, জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিজ্ঞান ও নীতির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ডিএএডি আর্লি ক্যারিয়ার রিসার্চ সিম্পোজিয়াম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ‘ব্রিজিং সায়েন্স এন্ড পলিসি ইন ফরেস্টস, বায়োডাইভারসিটি এন্ড ক্লাইমেট চেঞ্জ’ প্রতিপাদ্যে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সকালে সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যালামনাই এসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটি ইন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর ড. এ বি এম  ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় ও প্রতিবেশব্যবস্থার অবক্ষয় পরস্পর সম্পর্কিত চ্যালেঞ্জ, যার সমাধানে বিজ্ঞান ও নীতির মধ্যে কার্যকর সংযোগ প্রয়োজন। এসব বিষয়ে গবেষণার মূল্য শুধু একাডেমিক জ্ঞান সৃষ্টিতে নয় বরং বাস্তব সমস্যা সমাধান ও মানুষের কল্যাণে এর প্রয়োগের মধ্যেই নিহিত। তিনি তরুণ গবেষকদের আন্তঃবিষয়ক ও আন্তর্জাতিক সহযোগিতায় যুক্ত হওয়ার পাশাপাশি গবেষণার ফলাফল নীতিনির্ধারক ও জনগোষ্ঠীর কাছে সহজভাবে তুলে ধরার আহŸান জানান। বাংলাদেশ ও জার্মানির মধ্যে গবেষণা সহযোগিতা বৃদ্ধিতে ডিএএডির ভ‚মিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এ সিম্পোজিয়াম দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক অংশীদারত্বের ক্ষেত্র তৈরি করবে।
গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডিএএডির রিসার্চ অ্যাম্বাসেডর প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সিম্পোজিয়ামে বিশেষ অতিথি বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জার্মান অ্যালামনাই এসোসিয়েশন খুলনার চ্যাপ্টার চেয়ার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন ও ডিএএডি বাংলাদেশের রিজিওনাল অফিসার মোঃ মাহমুদুল হাসান সুমন। 
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে বন, জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা, বিজ্ঞানভিত্তিক জ্ঞান এবং নীতিনির্ধারণের মধ্যে কার্যকর সংযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও গবেষণা উপস্থাপন করা হয়। এ সিম্পোজিয়ামে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, ডিএএডির অর্থায়নে এবং এর রিসার্চ অ্যাম্বাসেডর প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত-এর তত্ত¡াবধানে এ সিম্পোজিয়াম আয়োজন করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ