খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

খুলনা প্রেসক্লাবের সাথে কেইউজে’র মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব এবং খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র যৌথ উদ্যোগে মতবিনিময় সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহা’র যৌথ পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান ও সোহেল মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, কেইউজের সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, প্রেসক্লাবের সিনিয়র সদস্য রকিব উদ্দিন পান্নু, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শামিম আশরাফ শেলী, গাজী মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেইউজের যুগ্ম-সম্পাদক এম এম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল্লা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস, নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, এস এম বাহাউদ্দীন বাহার ও তুফান গাইন, ইউনিয়নের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, ইউনিয়নের সদস্য শেখ কামরুল আহসান, এস এম নুর হাসান জনি, মোঃ আবুল বাশার, দেবব্রত রায়, আতিয়ার রহমান তরফদার, হাসানুর রহমান তানজির, মেহেদী মাসুদ খান, আলমগীর হান্নান ও বাপ্পি খান প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ