খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক ‘এনার্জি টক’র সমাপ্ত

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ইরান ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশে^ বড় ধরনের জ¦ালানী সংকট দেখা দিয়েছে। জ¦ালানী সংকটের কারণে বাংলাদেশও বড় ধরনের সংকটে পড়েছে। ফলে সার্বিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ সংকট থেকে উত্তোরণের জন্য সোলার এনার্জির কোন বিকল্প নেই। সরকারও সোলার এনার্জির ওপর জোর দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে ব্যস্ততার কারণে খুলনায় রিনিউয়্যাবল এনার্জি বিষয়ক কার্যক্রম কিছুটা ধীরে হলেও শিগগিরই সোলার এনার্জির কার্যক্রম জোরদার করা হবে বলে তিনি জানান।
প্রশাসক বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংককুয়েট হলে “বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট: উত্তরণের পথ” শীর্ষক “এনার্জি টক” এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, বিডাব্লিউজিইডি ও পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রশাসক সময়োপযোগী এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং সোলার এনার্জি কার্যক্রম আরো আগে থেকে শুরু করা গেলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হতো বলে তিনি উল্লেখ করেন। 
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে খরচ করলে সরকারকে এরকম বিপদে পড়তে হতো না। ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ জ্বালানি সংকটের সমাধান করতে পারে বলে বক্তারা উল্লেখ করেন।
পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনার সভাপতি এড. কুদরত-ই-খুদা-এর সভাপতিত্বে সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন অর্থনীতি ও উন্নয়ন বিশ্লেষক মনোয়ার মোস্তফা জলি ও খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। সঞ্চালনা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। সমাপনী অধিবেশনে প্রশাসক কুইজ প্রতিযোগিতার বিজয়ী ও পুরস্কারপ্রাপ্ত অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন।
বেলা ১১টায় এনার্জি টক-এর উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ'র ব্যবস্থাপক (গবেষণা) ইকবাল ফারুক এবং বিষয়ভিত্তিক বক্তৃতা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী এবং ক্লিন-এর প্রধান নির্বাহী ও বাংলাদেশ ওয়ার্কিং গ্র“প অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট এর সদস্য সচিব হাসান মেহেদী।
এনার্জি টকে জলবায়ু সংকট মোকাবেলা, সুন্দরবন সুরক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ জীবাশ্ম জ্বালানি নীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসা, ছাদে ও খাস জমি এবং কৃষি জমির আইলে সৌর বিদ্যুতের স¤প্রসারণ, সৌর বিদ্যুতের সরাঞ্জামের আমদানি শুল্ক ও অন্যান্য কর শূন্যে নামিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ