খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

বৃহত্তর খুলনা অঞ্চলের চার জেলায় আইনমন্ত্রীর সফরসূচি

তথ্য বিবরণী |
০১:৫৯ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান চার দিনের সফরে যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় যশোর পিটিআই অডিটোরিয়ামে ক্ষুদ্রঋণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়, সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরা জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিও বিজিবি, সিও র‌্যাব, পুলিশ সুপারসহ জেলার অফিস প্রধানগণ, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকরি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জিপি-পিপিসহ সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী বিকেল ৩টায় বিএনপি’র নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
মন্ত্রী ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়, সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, খুলনা বিশ^বিদ্যালয়ের ভিসি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সিও বিজিবি, সিও র‌্যাব, পুলিশ সুপারসহ জেলার অফিস প্রধানগণ, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকরি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জিপি-পিপিসহ সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী বিকেল ৩টায় বিএনপি’র নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
তিনি ১৫ সেপ্টেম্বর সকাল ৯টায় বাগেরহাট জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়, সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার অফিস প্রধানগণ, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকরি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জিপি-পিপিসহ সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী বিকাল ৩টায় বিএনপি’র নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। 

প্রিন্ট

আরও সংবাদ