খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

খবর প্রতিবেদন |
০৫:৩৪ পি.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬

 

দেশে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৯০ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৬২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৬১ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৮, চট্টগ্রামে ২০২, খুলনায় ৬০, ময়মনসিংহে ৭৩, রাজশাহীতে ৩৩ ও রংপুরে ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪৯ হাজার ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৩৪ জন ভর্তি আছে।

প্রিন্ট

আরও সংবাদ