খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

ফুলতলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ফুলতলা প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


ফুলতলা উপজেলা গাড়াখোলা মাদ্রাসার সহকারী শিক্ষক ফিরোজ হোসেন মোড়লের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মনববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিএনপি নেতা মহিউদ্দীন শেখ, আবুল মোল্যা, হাবিবুর রহমান সরদার, আব্বাস আলী মোল্যা, ইদ্রিস আলী মোল্যা, শরিফুল ইসলাম (মিকু) ভূঁইয়া, আজাহার আলী মোড়ল ও শিক্ষক ফিরোজ হোসেন মোড়ল প্রমুখ। 
শিক্ষক ফিরোজ হোসেন মোড়ল তার বক্তৃতায় বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের একটি হলো প্রতিষ্ঠানের ইট বিক্রি। ঐ সময় প্রতিষ্ঠানের সুপার ও সভাপতির মাধ্যমে বিক্রয় সম্পন্ন করা হয়। এখানে কোন দুর্নীতি বা অনিয়ম হয়নি। মাদ্রাসার পুরাতন ভবন নিলামে বিক্রি করার কথা থাকলেও মোল্যা গংদের বাঁধার কারণে সম্ভব হয়নি। মাদ্রাসার এতিমখানাটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সেখানে হিসাবে কোন ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়নি বরং এখনো ৬ হাজার ৫শ’ টাকা ঘাটতি রয়েছে। যা সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর সম্বলিত। 

প্রিন্ট

আরও সংবাদ