খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন খুলনা অঞ্চলের দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন খুলনা অঞ্চলের দু’দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। 
সাংস্কৃতিক সম্পাদক ইরিনা আকরামের সঞ্চালনায় ও সভাপতি শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা রেহেনা আখতার, রোটারী ক্লাব-বাংলাদেশ-এর কান্ট্রি কো-অর্ডিনেটর রোটিারিয়ান ডাঃ সৈয়দ আবু সাঈদ। এ সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক শিশুদের সাংস্কৃতিক বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন। 

প্রিন্ট

আরও সংবাদ