খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন আজ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আজ শনিবার উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন।
অনলাইনে সরাসরি সংযুক্ত থেকে খুলনায় শহিদ হাদিস পার্ক থেকে সকাল ৯টায় এ কর্মসূচি শুরু করা হবে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা ও  নাগরিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।   
এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে র‌্যালিটি শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহিদ হাদিস পার্কে এসে শেষ হবে।

 

প্রিন্ট

আরও সংবাদ