খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

খুলনায় পরিবেশবাদী সংগঠন আর্ন’র আত্মপ্রকাশ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য নিয়ে খুলনায় আত্মপ্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন আর্থওয়ার্ড অ্যাকশন ফর রেজিলিয়েন্স এ্যান্ড নেচার (ইএআরএন-আর্ন)। শুক্রবার বিকালে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। 
রুটেড ইন কমিউনিটিজ। গ্রোয়িং উইথ নেচার এই মূলমন্ত্র নিয়ে সংগঠনটি স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণের ভিত্তিতে জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রকৃতি সংরক্ষণ, টেকসই কৃষি ও জীবিকা, ওয়াশ, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি, যুব ক্ষমতায়ন, গবেষণা, উদ্ভাবন এবং নীতি-এ্যাডভোকেসি নিয়ে কাজ করবে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে অধ্যাপক ফারজানা কবিরকে আর্ন-এর চেয়ারম্যান এবং অধ্যাপক শংকর কুমার মলি­ককে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্ন এর চিফ কো-অর্ডিনেটর তানিয়া সুলতানা। তিনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মক্ষেত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রিন্ট

আরও সংবাদ