খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

মোট ভোটার সংখ্যা ২২২ জন

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে আজ ভোটযুদ্ধে দু’টি প্যানেলে

আল মাহমুদ প্রিন্স |
১২:৩৬ এ.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা ক্রীড়া সংস্থা’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ দু’টি প্যানেলে ভোটযুদ্ধ আজ। মোল্লা খায়রুল ইসলাম নেতৃত্বাধীন সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেল ও মোঃ হাসান মেহেদী রেজভী নেতৃত্বাধীন সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ প্যানেল এ ভোটযুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করছেন। খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোটার সংখ্যা ২২২ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও বেসরকারি ফলাফল ভোট গ্রহণের পর খুলনা জেলা স্টেডিয়াম ভবনে প্রকাশ করা হবে। 
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের ২৬ জনের পূর্ণাঙ্গ প্যানেল পরিচিতি ঘোষণা করা হয়। যার মধ্যে সহ-সভাপতি চারজন, সাধারণ সম্পাদক একজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক একজন, যুগ্ম-সাধারণ সম্পাদক দুইজন এবং ১৩ জন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জুলফিকার আলী খান ও শাহ আসিফ হোসেন (রিংকু), সাধারণ সম্পাদক পদে মোল্লা খায়রুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, যুগ্ম-সম্পাদক পদে বেল্লাল হোসেন ও কে এম আশরাফুল আলম (নান্নু), কোষাধ্যক্ষ পদে হাসান জাহাঙ্গীর মুকুল, নির্বাহী সদস্য পদে যাক্রমে মোঃ মিজানুর রহমান, একেএম শহিদুল ইসলাম, এ জে এম অহিদুল ইসলাম (সেলিম), কাজী নূর মোহাম্মদ, মেহেদী কবির, আজিজুর রহমান জুয়েল, ইয়াছিন খান, একরামুল কবির মিল্টন, মোঃ তরিকুল ইসলাম (সাংবাদিক), মোঃ তরিকুল ইসলাম (খেলোয়াড়), মাহমুদুল হক সেতু, রেজানুল ইসলাম ও শফিউল আলম সবুজ। নির্বাহী সদস্য উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন এমডি খায়রুল ইসলাম খান, মোহাম্মাদ আরিফুর রহমান। নির্বাহী সদস্য মহিলা (সংরক্ষিত) পদে যারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন আয়শা আক্তার শুকতারা ও খালেদা পারভীন।  
অপর দিকে, খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ২৬টি পদের মধ্যে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত প্যানেলে ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্যানেলে প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে প্রার্থী মোঃ হাসান মেহেদী রেজভী, মজিবর রহমান ফয়েজ, শরীফ মোঃ বদরুজ্জামান (মামুন) ও শেখ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ হোসেন পিলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন আবুল, যুগ্ম-সম্পাদক খায়রুল এহসান (মানিক), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য পদে এসএম আজাদ হোসেন জুয়েল, মোঃ জোবায়ের ইসলাম, মনিরুজ্জামান মহাসীন ও মিলজার হোসেন। 
এর আগে গত বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দু’টি প্যানেলের প্রার্থীরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। 

প্রিন্ট

আরও সংবাদ