খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে : মাওঃ খলিলুর রহমান

খবর বিজ্ঞপ্তি |
০১:২১ এ.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রবাস ও কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান বলেছেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব অনেক আশার বাণী শুনিয়ে ছিলো, এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করেছিলো, জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্র“তি দিয়েছিলো, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলো। বিএনপি সরকার গঠনের পরে ছয় মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু তাদের দেয়া কোন প্রতিশ্র“তি বাস্তবে রূপ পাওয়ার ন্যূনতম লক্ষণও প্রকাশ পায় নাই। বরং অধিকাংশ ক্ষেত্রে পরিস্থিতি আরো নাজুক হয়েছে। গত ছয় মাসে শুধু আরএমজি খাতেই বেকার হয়েছে ২০ হাজারের মতো মানুষ, প্রতিদিন গড়ে দশ জন করে মানুষ খুন হচ্ছে, লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে, জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাস ব্যর্থতার সাক্ষ্য দেয়।
শুক্রবার বিকেল ৪টায় পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে স¤প্রতি সংসদে পাশ হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ বাতিল, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং মূল্যস্ফীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর ও জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী ইমরান হোসাইনের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মাওলানা মোঃ দীন ইসলাম ও জেলা সেক্রেটারী শফিকুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশ বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন জেলা পূর্ব সভাপতি এ কে এম রেজাউল করীম সরদার।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মোজাফফর হোসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম,  মুফতি আজিজুর রহমান সোহেল, মোঃ ইমরান হোসেন মিয়া,  হারুন অর রশিদ, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতি আশরাফুল ইসলাম,  মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া, মুফতী ইসহাক ফরিদী,¡ কবির হোসেন হাওলাদার, শেখ মুহাম্মাদ সালিম, মুফতি এনামুল হাসান সাঈদ,  মুফতি রফিকুজ্জামান, মোঃ তরিকুল ইসলাম কাবির,  আব্দুল্লাহ আল নোমান,  এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওলানা জাহিদুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, এফ এম আব্দুল্লাহ, ক মোঃ মঈন উদ্দিন, মোহাম্মদ মহিবুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, মাওলানা আসাদুল্লাহ হামিদী,  এড. কামাল হোসেন, মোহাম্মদ ইউসুফ আলী, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা জাহিদুর রহমান, মারুফ রহমান , মাওলানা ফয়জুল্লাহ, মোঃ বাদশা খান, আবু দাউদ শেখ, গাজী মিজানুর রহমান, মোহাম্মদ নুরুল হুদা সাজু, গাজী ফেরদাউস সুমন, মোঃ মুন্সি আবদুল মান্নান, মোঃ শোয়াইবুর রহমান, মুহাম্মদ নাজিম হাওলাদার নাঈম, মুহাঃ মামুন আর রশিদ, মুফতী আঃ রহিম, মাওলানা মাইনুর রহমান, আব্দুস সালাম, বন্দ সরোয়ার, মোঃ নুরুজ্জামান বাবুল, শফিউল ইসলাম, মোঃ মিরাজ মহাজন, ইন্জিনিয়ার খালিদ হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, হাফেজ জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম বিশ্বাস, মাস্টার জাফর সাদেক, সৈয়দ রহমত আল, হাফেজ কারিবুল ইসলাম, মুফতী মাহবুবুর রহমান, মোঃ আবু গালিব, মোঃ আবু বেলাল, এস এম শোয়াইব আলী,এ এম ফরহাদ হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোঃ তরিকুল ইসলাম বন্দ, মোঃ আবুল কাশেম,¡ জি এম কিবরিয়া, আলহাজ্ব শেখ জামিল আহমাদ, নজরুল ইসলাম শি শিক্ষক নেতা মাওলানা জি এম এমদাদুল হক, শ্রমিক নেতা মৌলভী গাজী আল আমিন, মাওলানা তৌহিদুল ইসলাম মামুন,  যুব নেতা মোঃ আব্দুর রশিদ, ছাত্র নেতা মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, রফিকুল ইসলাম, মোঃ সাব্বির আহমেদ, মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ