খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবি’র নিরাপত্তা প্রহরীর মৃত্যু, উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক |
০১:২৪ এ.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী মোঃ সফিকুল ইসলাম মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন মসজিদের সামনে মরহুমের নামাজে জানাজা শেষে গোপালগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক ও নিরাপত্তা তত্ত¡াবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ