খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

ফুলতলায় শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের অভিষেক

ফুলতলা প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


ফুলতলায় ‘বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন’ এর ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে জাকজমকপূর্ণ পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
ফুলতলা রি ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জি এম আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, নবগঠিত কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে আনিসুর রহমানকে সভাপতি ও ফাহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিদ্যালয়গুলোতে ক্রীড়া চর্চা ও শারীরিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান বক্তারা। অনুষ্ঠানে উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ