খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নে মোল্লাহাটে মশা নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে উপজেলা পরিষদ চত্বরে মশা নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্টরা ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.ঃ হারুন আল রশীদ, উপজেলা বিএনপি সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান মেজবা সরদার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সহ-সভাপতি শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক শফিউল আজম নিশান, সাংবাদিক মাইকেল ও সজীব মোড়ল, প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধক্ষংস, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহক্ষান জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ