খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

রূপসায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও পরিচ্ছন্নতা অভিযান

রূপসা প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে সেমিনার সেমিনার শেষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। অনুষ্ঠানে বক্তৃতা করেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আনসার-ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ, ভেটেরিনারি সার্জন বৃষ্টি ইসলাম, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শেখ হাসিবুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ, আঃ সালাম, মোঃ হারুনসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধক্ষংস এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে মশাবাহিত রোগ প্রতিরোধের আহক্ষান জানান।
উল্লেখ্য সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা প্রশাসনের আয়োজনে সরাসরি স¤প্রচার করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ