খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে রয়েল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:০১ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়ার রানাই ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় রয়েল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে ভাই ভাই ফুটবল একাদশ। উল্কা যুব সংঘের আয়োজনে শনিবার বিকেলে রানাই ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময় ১-১ গোল করে উভয় দলের মধ্যে সমতা হয়। অতিরিক্ত সময়ে টাইব্রেকারে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় রয়েল স্পোর্টিং ক্লাব। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মিরাজুল ইসলাম। খেলা শেষে উভয় দলের অধিনায়ক এনামুল হক ও মাহফুজ খানের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম সরদার, লিটন ফকির, নাদিম মোড়ল, সারাফাত হোসেন, হাদিউর সরদার, বাবলু বিশ্বাস, একরামুল হক প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ