খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

ওয়ার্কার্স পার্টির খালিশপুর থানা কর্মীসভা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একাদশ কংগ্রেস সফল করার লক্ষ্যে খুলনা মহানগর কমিটির বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার সন্ধ্যায় খালিশপুর শিল্পাঞ্চলে পার্টির অস্থায়ী কার্যালয়ে খালিশপুর থানা’র কর্মীসভা কলি আক্তারের সভাপতিত্বে বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 
সভায় পার্টি কংগ্রেসের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং খালিশপুর শিল্পাঞ্চলে বন্ধ পাটকলসমূহ রাষ্ট্রীয় মালিকানায় চালু করার উপর আলোকপাত করা হয়। সভায় সাংগঠনিক বিষয় আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মী সভায় পার্টির মহানগর কমিটির সম্পাদকমন্ডলী সদস্য খলিলুর রহমান ও নারায়ণ সাহা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মোঃ শামসুল হক, মোঃ এনামুল, সুজিত বর্মন, হোসনেয়ারা, তাসলিমা, শেফালী বেগম, রহিমা, কমরেড হাজেরা, তাহমিনা ও ফারুক প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ