খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

সরকারি কর্মকর্তা-কর্মচারি কল্যাণ সমিতির কাউন্সিল ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারি কল্যাণ সমিতি খুলনা বিভাগীয় আহবায়ক কমিটির উদ্যোগে ৯ম পে-স্কেল কার্যকরের অনুমোদন দেয়ায় সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ ও খুলনা বিভাগীয় কমিটি গঠনের লক্ষে গতকাল শনিবার সকালে কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এক কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব আশিকুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় কমিটির আহবায়ক কাদের খান।
বক্তৃতা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আকতার, কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা, গণ অধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেন, শাহাবুদ্দীন মুন্সি, ইয়াছিন হাওলাদার,  শাহিন খান, মনিরুজ্জামান, আজিজুর রহমান, মেহেদী হাসান প্রমুখ। সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সদস্য সচিব নাজমুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক রাসেল আহমেদ শরীফ।

প্রিন্ট

আরও সংবাদ