খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

ছাত্রদলের অভিনন্দন

চালনা পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাফ্ফর মসজিদ কমিটির সভাপতি

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


দাকোপের চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফর হোসেন পারচালনা সরদারপাড়া জামে মসজিদ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় দাকোপ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শনিবার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম রুমনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে আরও অভিনন্দন জানান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক টুটুল শেখ, ছাত্রদল নেতা সাহাদাত হোসেন, ফয়সাল শেখ, আল আমিন শেখ, রিফাজ সরদার, আবুল বাসার, মিসকাত হোসেন, মিদূল শেখ, রাসেল গাজী, নাইম গাজী প্রমুখ।
জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজ শেষে পূর্বের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করে সকল মুসল্লিদের উপস্থিতি ও অংশগ্রহণে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ