খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ক্রয় ও টেন্ডার বিষয়ক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:১২ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আইকিউএসি’র আয়োজনে ক্রয় এবং টেন্ডার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর তেঁতুলতলা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভবন-২ এ এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
কর্মশালায় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ক্রয় এবং টেন্ডার বিষয়ক অভিজ্ঞ ব্যক্তিবর্গ এ কর্মশালায় অংশ গ্রহণকারীদের ইউনিভার্সিটি সংশ্লিষ্ট ক্রয় এবং টেন্ডার বিষয়ক পরামর্শ প্রদান করেন। কর্মশালায় ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টির ডীন, বিভাগীয় প্রধানগণ, সরকারী প্রক্টরবৃন্দ, কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশ গ্রহণ করেন। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, আইকিউএসি’র পরিচালক মোঃ আনিসুর রহমান, প্রক্টর মোঃ মেহেদী হাসানসহ প্রমুখ। 
উল্ল­খ্য, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইকিউএসি’র আয়োজনে এ কর্মশালার মাধ্যমে ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের পণ্য ক্রয় ও টেন্ডার বিষয়ক খুঁটিনাটি বিষয়ের উপর অংশ গ্রহণকারীরা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বলে আয়োজকরা মনে করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ