খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

কেকেবিএইউতে ইইই ডে উদযাপিত

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ও ইইই ক্লাব-এর আয়োজিত ইইই ডে উদযাপন অনুষ্ঠানে শিক্ষক-গবেষকবৃন্দ দেশে চলমান বিদ্যুৎ সংকট নিরসনে তেল-গ্যাসের বিকল্প উৎসের সন্ধান ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ করেন। ২০২৫ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ে ইইই ক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ১০টায় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেকেবিএউ’র উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. মোস্তফা জামান চৌধুরী, কুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হেলাল-আন-নাহিয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর এস এম শামসুল আলম এবং কেকেবিএউ’র রেজিস্ট্রার আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেকেবিএউ’র ইইই বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোঃ মুঈন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক মোঃ মেহেদী হাসান।

প্রিন্ট

আরও সংবাদ