খুলনা | রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

ভারতে হোটেল থেকে পাইলটের মরদেহ উদ্ধার

খবর প্রতিবেদন |
০১:১৭ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


ভারতের রাজধানী নয়াদিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এলাকার একটি হোটেল থেকে এক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই পাইলটকে হোটেল দ্য গ্র্যান্ডের একটি রুম থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। এ পাইলটের নাম সানি আসালদেকার। তিনি ভারতের এয়ার ইন্ডিয়ায় কাজ করতেন। দ্রুত তাকে হোটেল থেকে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক জানান, তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
তিনি গত ১০ সেপ্টেম্বর হোটেলটিতে চেক ইন করেন। এর পরেরদিন তার ভাই হোটেল কর্তৃপক্ষকে জানান, ফোন না ধরায় তারা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। এরপর হোটেলের ম্যানেজার ওই রুমের সামনে গিয়ে দেখেন এটির দরজা ভেতর থেকে আটকানো। এ সময় মাস্টার চাবি নিয়ে রুম খুলে ভেতরে প্রবেশ করেন ম্যানেজার। তখন তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এনডিটিভি জানিয়েছে, দিল্লির সাফদারজাং হাসপাতালে মৃত পাইলটের ময়নাতদন্ত করা হয়েছে। কীভাবে হোটেল রুমে একাকি তার মৃত্যু হলো সেটি এখন জানা যাবে। 
সূত্র: এনডিটিভি।

প্রিন্ট

আরও সংবাদ