খুলনা | রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

জামায়াত বিএনপি’র ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে : রাশেদ খান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
০১:২৭ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিরোধী দল জামায়াত আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। জামায়াতের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আপনারা তারেক রহমানের বিএনপি করেন, রাশেদ খানের বিএনপি করার প্রয়োজন নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা ভুল করেছিলেন, তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। এখন সবাই বিএনপি’র এক ছাতার নিচে এসে মূলধারার বিএনপি করবেন।রাশেদ খান বলেন, আপনারা আমাকে সহযোগিতা করলে কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
শনিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় রাশেদ খান আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে বিচার-সালিশের নামে কাউকে হয়রানি, চাঁদাবাজি, জুলুম বা নির্যাতন করা যাবে না। তিনি বলেন, আমি ওয়াদা করছি, কারও সঙ্গে বৈষম্য করব না। তিনি অতীতের সবকিছু ভুলে বিএনপি’র সব নেতাকর্মীকে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।
সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহŸায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি’র জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডাঃ নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, রেজাউল ইসলাম, নজরুল মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল, মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ডাঃ নুরুল ইসলামসহ একাধিক নেতাকর্মী মূলধারার বিএনপি’র সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেন।

প্রিন্ট

আরও সংবাদ