খুলনা | রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

খুলনা জেলা জামায়াতের দায়িত্বশীল সম্মেলন

খবর বিজ্ঞপ্তি |
০১:২৮ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করা উচিত নয়। এধরনের আইন প্রণয়নের আগে ইসলামিক ফাউন্ডেশন ও দেশের আলেমদের সঙ্গে পরামর্শ করার আহŸান জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় জেলা জামায়াতের উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে খুলনা জেলা দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের নির্বাহী সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি ও সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি।
সম্মেলনে শুভেচ্ছা বক্তৃতা করেন মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি।  এতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জামায়াতের খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক স ম এনামুল হক, মিয়া মুজাহিদুল ইসলাম, মোস্তফা আল মুজাহিদ, এড. লিয়াকত আলী সরদার, আব্দুর রব, এড. আবু ইউসুফ মোল্লা, আশরাফুল আলম, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ আজাদ, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান ও সেক্রেটারি আলতাফ হোসেন, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন ও সেক্রেটারি আব্দুর রশিদ, ফুলতলা উপজেলা আমীর আব্দুল আলিম মোল্লা ও সেক্রেটারি  মাওলানা সাইফুল হাসান, খানজাহান আলী থানা আমীর  সৈয়দ হাসান মাহমুদ ও সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান ও সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, তেরখাদা উপজেলা আমীর শেখ হাফিজুর রহমান ও সেক্রেটারি নাহিদ হাসান, রূপসা উপজেলা আমীর মাওলানা লবীবুল ইসলাম ও সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই, দাকোপ উপজেলা আমীর মাওলানা আখতারুজ্জামান ও সেক্রেটারি আল আমিন হোসেন, লবণচরা থানা আমীর সেলিম বাহার ও সেক্রেটারি ইসমাইল হোসেন, ব্যাংকার্স কল্যাণ পরিষদ খুলনা জেলা সভাপতি শরিফুল ইসলাম পারভেজ, সেক্রেটারি চৌধুরী মনিরুজ্জামান, জনপ্রিয় কণ্ঠশিল্পী রবিউল ইসলাম ফয়সাল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ