খুলনা | রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০১:২৮ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা মহানগরীকে শিক্ষা ও সাংস্কৃতিক বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে। পর্যাপ্ত খেলার মাঠ, পার্ক নির্মাণের পাশাপাশি সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তবেই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর কিছু উপহার দিতে দেয়া সম্ভব হবে।
কেসিসি প্রশাসক শনিবার বিকেলে খুলনা প্রেসক্লাবে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন-খুলনা আঞ্চলিক শাখা এ অনুষ্ঠানের আয়োজক।
প্রশাসক আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী তিন মাস ডেঙ্গু জ¦রে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। সে জন্য প্রধানমন্ত্রী গতকাল দেশ্যব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। নগরবাসীকে নিরাপদ রাখতে কেসিসিও সর্বশক্তি নিয়োজিত করে কাজ করছে। কেসিসি’র পাশাপাশি প্রত্যেকের বাড়ির আঙ্গিনা ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন-খুলনা অঞ্চলের সভাপতি শ্যামল কুমার রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। এ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক ইরিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এস এম ইকবাল হাসান তুহিন। অনুষ্ঠানে প্রশাসক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ