খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীমের ওপেন হার্ট সার্জারী সফল ভাবে সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


জামায়াতের বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীমের ওপেন হার্ট সার্জারী সফল ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার ঢাকার গুলশান-২ এর ইউনাইটেড (কন্টিনেন্টাল) হাসপাতালের ডাঃ জাহাঙ্গীর কবীরের তত্ত¡াবধায়নে এ অপারেশন করা হয়। এদিকে তাঁর আশু সুস্থতা কামনা করেছেন জামায়াতের খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।  
তাঁর চিকিৎসার তদারকির দায়িত্বশীল বাগেরহাট ফোরাম ঢাকার যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আরাফাত হোসাইন জানান, মাওলানা রেজাউল করীম গত ১৭ জুলাই রাতে বুকে ব্যথা অনুভব করলে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা বিভাগীয় বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তাঁর এনজিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় তাঁর হার্টে চারটি ব্লক ধরা পড়ে। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তিনি বাগেরহাটের দশানী মোড়স্থ নিজবাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ২৫ আগস্ট তিনি  ইউনাইটেড (কন্টিনেন্টাল) হাসপাতালের ডাঃ জাহাঙ্গীর কবীরকে দেখান এবং তাঁর সকল পরীক্ষা-নিরীক্ষা করান। তাঁর সিরিয়াল অনুযায়ী ১২ সেপ্টেম্বর উক্ত হাসপাতালে ভর্তি হন।
বিবৃতিদাতারা হলেন জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। অন্যরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর এড. শেখ আব্দুল ওয়াদুদ ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

প্রিন্ট

আরও সংবাদ