খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

জামায়াতের খুলনা অঞ্চল বৈঠক

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার দম্ভে সংসদে কুরআন ও সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার চরম দুঃসাহস দেখিয়েছে। কুরআনের বিধানের বিরুদ্ধে হাত দেওয়ার পরিণতি শুভ হবে না বলেও সতর্ক করেন তিনি। গতকাল রোববার সকালে নগরীর আল ফারুক সোসাইটির অঞ্চল কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা অঞ্চল বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপির পরিচালনায় বক্তৃতা করেন মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল ইসলাম, হাফেজ রবিউল বাশার এমপি, জেলার আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জেলার সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর এড. শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বাগেরহাট যুব কমিটির সভাপতি মনজুরুল হক রাহাত এমপি, সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, মহানগর সহকারী সেক্রেটারি আজিজল ইসলাম ফারাজী, খুলনা মহানগর অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, জেলা কর্ম পরিষদ সদস্য এড. আবু ইউসুফ ইউসুফ মোল্লা, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ