খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

চালক ও স্টার্টারকে মারধরের জের

পাইকগাছায় ইজিবাইক চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ, বিএনপি নেতা বহিষ্কার

পাইকগাছা প্রতিনিধি |
১২:২১ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


পাইকগাছায় ইজিবাইক স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘন ও যাত্রী নামানোকে কেন্দ্র করে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনার জেরে পৌর বিএনপি’র ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপে এবং অভিযুক্ত নেতার বহিষ্কারের পর ইজিবাইক চালকরা আন্দোলন স্থগিত করে পুনরায় স্বাভাবিক চলাচল শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল তিনটার দিকে সোলাদানা থেকে যাত্রী নিয়ে পাইকগাছা কোর্ট মোড় সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে আসেন চালক প্রভাস। এ সময় স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘনের অভিযোগে স্ট্যান্ডের স্টার্টার মোঃ রুবেল চালককে যাত্রী নামিয়ে তার সাথে দেখা করতে বলেন। চালক গাড়ি থামিয়েই স্টার্টারের কাছে চলে গেলে যাত্রীরা ক্ষিপ্ত হন। যাত্রীদের না নামিয়ে স্টার্টারের কাছে যাওয়ার কারণে চালকের সাথে বাকবিতণ্ড শুরু হয়। একপর্যায়ে সেই যাত্রীদের একজন তার ছেলে রুবেলকে ডেকে আনেন। অভিযুক্ত রুবেল সরদার পৌর বিএনপি’র ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি দলবল নিয়ে সংঘবদ্ধভাবে ইজিবাইক স্ট্যান্ডে এসে চালকসহ স্ট্যান্ডের স্টার্টার ও কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারী রুবেলের শাস্তির দাবিতে রবিবার সকালে সোলাদানা-পাইকগাছা রুটের ইজিবাইক চালকরা প্রতিবাদ মিছিল বের করে এবং সাময়িকভাবে ইজিবাইক চলাচল বন্ধ রাখে। এর ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ে।
পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে পাইকগাছা পৌরসভা বিএনপি’র সভাপতি মোঃ আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মোঃ রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, তিনি বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছিলেন এবং দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হচ্ছিল। বিগত দিনে তাকে বারবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি।
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন উপজেলা বিএনপির আহŸায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কুদ্দুস ও মনিরুজ্জামান মন্টু এবং বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দলীয়ভাবে এই দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের পর ইজিবাইক শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের ধন্যবাদ জানান। পরবর্তীতে তারা তাদের বিক্ষোভ ও কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন, যার ফলে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে।

প্রিন্ট

আরও সংবাদ