খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

ডুমুরিয়ায় পানি খেতে চেয়ে অভিনব কায়দায় গৃহবধূ’র স্বর্নের চেইন ছিনতাই

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:২১ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়ায় প্রকাশ্যে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারিরা দ্রুত ঘটনাস্থল থেকে মোটরসাইকেল যোগে খর্নিয়া-ডুমুরিয়া অভিমুখে পালিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে বরাতিয়া ঋষি পল্লীতে এঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাজকৃষ্ণ দাসের স্ত্রী মিরা দাস (৩০)  প্রতিদিনের ন্যায় তার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর তিনি পাশের এক বাড়িতে যায়। সেখান থেকে ফিরে বাড়ির প্রধান ফটকের তালা খুলতে থাকে। এ সময় তার পিছন দিক  থেকে মোটরসাইকেল যোগে আসা দুই যুবক ওই গৃহবধূর কাছে একটু পানি খেতে চাই। এক পর্যায়ে গেট খুলে এক যুবক বাড়ির ভিতরে ঢুকে পড়ে। পানি খাওার জন্য উক্ত নারি রুমের ভিতর থেকে একটি কাঁচের গ্লাস এনে ওই যুবকের হাতে দেয়। কল চেপে পানিও পান করে ওই যুবক। আর অপর যুবক গেটের বাইরে মোটরসাইকেল উপর বসা ছিলো। এরপর কোনো কিছু বুঝে না উঠতেই ভুক্তভোগীর গলায় থাকা ১ ভরি ওজনে স্বর্নের চেইন টেনে ছিড়ে নিয়ে গেট পেরিয়ে স্ট্যার্টে থাকা মোটরসাইকেলে উঠে পড়ে। এ সময় ভুক্তভোগী নারী ঠেকানোর চেষ্টা করলে রাস্তার পড়ে গিয়ে হাত ও পায়ে আঘাত পায়। আর ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে দ্রুত খর্নিয়া অভিমুখে পালিয়ে যায়। 
ভুক্তভোগী মিরা দাস এ প্রতিনিধিকে জানিয়েছেন আমরা সনাতনী পরিবার। থানা পুলিশকে জানালে অপরাধীরা পুনরায় বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে শঙ্কিত রয়েছেন। ঘটনা প্রসংগে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযান পাওয়া যায়নি বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ