খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

ভান্ডারিয়ায় চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ফিশিং ট্রলার মাঝি নিখোঁজ

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি |
১২:২১ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চলন্ত ফেরি থেকে কঁচা নদীতে পড়ে বাবুল মাঝি নামে এক ফিশিং ট্রলারের মাঝি নিখোঁজ হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার চরখালী-টগড়া ফেরিঘাটের চরখালী প্লাটুনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ বাবুল মাঝি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরগামী একটি ফিশিং ট্রলারের মাঝি হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে চরখালী প্লাটুনের কাছাকাছি এলাকায় চলন্ত ফেরি থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে যান বাবুল মাঝি। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরাও নিখোঁজ মাঝির সন্ধানে নদীর আশপাশে অনুসন্ধান চালাচ্ছেন।
এদিকে ভান্ডারিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাবুল মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ