খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩

সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

আল মাহমুদ প্রিন্স |
১২:৩৩ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা ক্রীড়া সংস্থার এ নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬ পদের মধ্যে ২২টি পদে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ ও সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি চারটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাত সোয়া ১১টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন। ভোটার তালিকা অনুযায়ী ২২২ জন ভোটারের মধ্যে ২১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ মনোনীত প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেন। বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে এস এম মোয়াজ্জেম রশিদী দোজা (১৪০ ভোট), চৌধুরী শফিকুল ইসলাম হোসেন (১৩৮ ভোট), শাহ আসিফ হোসেন রিংকু (১২৩ ভোট) ও  জুলফিকার আলী খান (১১৮ ভোট)। সাধারণ সম্পাদক পদে মোল্লা খায়রুল ইসলাম (১৫৭ ভোট) নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমতিয়াজ হোসেন পিলু পেয়েছেন ৫৩ ভোট। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ হেমায়েত উল্লাহ (১২২ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল হোসেন আবুল পেয়েছেন ৮৩ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কে এম আশরাফুল আলম নান্নু (১৫২ ভোট) ও  বেল্লাল হোসেন (১৪৬ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাসান জাহাঙ্গীর মুকুল (১২৬ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আলী পেয়েছেন ৭৬ ভোট। এছাড়া নির্বাহী সদস্য পদে শফিউল আলম সবুজ (১৮০ ভোট), মাহমুদুল হক সেতু (১৬১ ভোট), এ জে এম অহিদুল ইসলাম সেলিম (১৫০ ভোট), ইয়াছিন খান (১৪৯ ভোট), মোঃ তরিকুল ইসলাম (সাংবাদিক) (১৪৯ ভোট), মেহেদী কবির (১৪৪ ভোট), একরামুল কবির মিল্টন (১৪১ ভোট), আজিজুর রহমান জুয়েল (১৩৩ ভোট), মোঃ তরিকুল ইসলাম (খেলোয়াড়) (১২৮ ভোট), একেএম শহিদুল ইসলাম (১২৬ ভোট), কাজী নূর মোহাম্মদ (১২৫ ভোট), আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (১২১ ভোট, রেজানুল ইসলাম (১১১ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। 
বাকি চারটি নির্বাহী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) এমডি খায়রুল ইসলাম খান, মোহাম্মাদ আরিফুর রহমান, নির্বাহী সদস্য মহিলা (সংরক্ষিদ) পদে আয়শা আক্তার শুকতারা ও খালেদা পারভীন। 

প্রিন্ট

আরও সংবাদ