খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

২২নং ওয়ার্ডে মশারী বিতরণকালে কেডিএ চেয়ারম্যান মনা

মশাবাহিত রোগ রোধে প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশ গ্রহণ ও সচেতনতা

খবর বিজ্ঞপ্তি |
০১:৪২ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা শহরকে এডিস মশার উপদ্রব ও মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু থেকে সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিম্নআয়ের মানুষের সহায়তায় মশারী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধে কেবল ওষুধ ছিটানো বা সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশ গ্রহণ ও সচেতনতা। নিজেদের বাড়ি-ঘর ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘুমানোর সময় নিয়মিত মশারী ব্যবহার করার অভ্যাস গড়তে হবে। নগরবাসীকে একটি সুস্থ, বাসযোগ্য ও নিরাপদ পরিবেশ উপহার দিতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষও সর্বদা প্রতিশ্র“তিবদ্ধ। 
গতকাল রোববার বিকেলে নগরীর ২২নং ওয়ার্ডে নাগরিক ফোরামের উদ্যোগে মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেডিএ চেয়ারম্যান স্থানীয় সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মশারী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উক্ত মশারী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইকবাল হাসান তুহিন, কো-চেয়ারপারসন সঞ্চিতা রানী দে, ২২নং ওয়ার্ড নাগরিক ফোরামের সভাপতি কাজী পারভেজ মাহবুব চঞ্চল, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আল-বাব উল ইসলাম তানভীর, সহ-সভাপতি আলমাস আরা, সহ-সাধারণ সম্পাদ মোহাম্মদ লুৎফর রহমান, শেখ জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম লিটন, এসএম ময়েজ উদ্দিন চুন্নু, হাসিব উদ্দিন পান্না, মনোয়ার হোসেন লাভলু, রাজিয়া সুলতানা, মাসুদুর রহমান, জালাল উদ্দিন রুমি, সৈয়দ মোহাম্মদ রাফাত, রিফাত খান আদর, শহিদুল ইসলাম রাব্বি, নাজিম সরদার আকাশ, মোঃ মুন্না, তুহিন সাজ্জাদ, বাপ্পি, সুজন, ইশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ