খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কেডিএস’র নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। এই উপলক্ষে রোববার দুপুরে খুলনা প্রেসক্লাব ও খুলনা প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ক্লাবের ভিআইপি সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্ভর অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাব ও খুলনা ট্রাস্টি বোর্ডের নেতৃবৃন্দ তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। 
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক আশরাফউল হক,  খুলনা প্রেসক্লাবের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তফা সরোয়ার, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ। খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব মল্লিক সুধাংশু। খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে মকবুল হোসেন মিন্টু,  শেখ আবু হাসান, এস এম নজরুল ইসলাম ও এস এম জাহিদ হোসেন, প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে কাজী মোতাহার রহমান, মোঃ সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, ট্রাস্টি বোর্ডের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ আনিসুজ্জামান ও গৌরাঙ্গ নন্দী। 
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, মোঃ তরিকুল ইসলামের এই অর্জন খুলনার ক্রীড়া অঙ্গনকে আরও গতিশীল করবে। তাঁর কর্মদক্ষতা ও নেতৃত্ব ক্রীড়া খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

প্রিন্ট

আরও সংবাদ