খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ নিষিদ্ধ সংগঠন আ’লীগের ৫১ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৭:০৫ পি.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্রবিরোধী কর্মকান্ড, উসকানিমূলক শ্লোগান এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কলারোয়া উপজেলার বোয়ালিয়া উত্তর পাড়ার বাসিন্দা বেনজীর আহমেদ(২৮) বাদী হয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) কলারোয়া থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ বাদীর এজাহারটি গ্রহণ করে এফআইআর হিসাবে নথিভুক্ত করে। কলারোয়া থানায় মামলা নম্বর-২৬ (তারিখ: ১৩/০৯/২০২৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল আনুমানিক ১০টার দিকে কলারোয়া থানাধীন বোয়ালিয়া গ্রামস্থ ৪নং কড়াগাছি ইউনিয়ন পরিষদের সামনে ইটের সলিং রাস্তার ওপর আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়। তারা রাষ্ট্র ও সরকারবিরোধী সন্ত্রাসমূলক কর্মকান্ড সংঘটন এবং জনসাধারণের স্বাভাবিক কাজকর্ম ও চলাচলে বিঘœ সৃষ্টির লক্ষ্যে হঠাৎ এক তান্ডব ও উসকানিমূলক বিক্ষোভ মিছিল বের করে।

এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সেখানে উপস্থিত থেকে সরকারবিরোধী তীব্র শ্লোগান দিতে থাকে এবং জনমনে চরম আতঙ্ক ও ভীতির সৃষ্টি করে।

মামলায় আসামিরা হলেন, সাতক্ষীরা- ১ (তালা কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য কলারোয়া উপজেলার আ’লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন (৫৫), কলারোয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম লাল্টু (৪৫), ভাইচ চেয়ারম্যান যুবলীগ নেতা কাজী আসাদুজ্জামান শাহাজাদা (৪৫), চৌধুরী মনজু (৬০), শেখ ইমরান হোসেন (৩০), সরদার মুজিদ (৫৫), স ম মোর্শেদ আলী (৫০), অ্যান্ডু কামাল রেজা (৫০), মো. মহিদুল হাসান (৪৭), আলহাজ্ব আরাফাত (৫০), আব্দুল মান্নান (৪৫), শওকত আলী (৭০), আনসার আলী সরদার (৫৫), শহিদুল ইসলাম (৭০), ডিএম আশা খান (৩৭), মো. ডালিম হোসেন (৪৬), আসাদুজ্জামান তুহিন (৪৫), বেনজির আহমেদ হেলাল (৪৫), মো. মারুফ হোসেন (৬০), মো. নিশান (৪০), মো. এরশাদ আলী (৪৪), আলিমুর রহমান (৪৫), আফজাল হোসেন হাবিল (৪৮), কাজী রবিউল ইসলাম (৫৫), আজিজুর রহমান (৫০), রামপ্রসাদ দত্ত (৫৫), আসাদুল আলম ওরফে আসলাম (৫০), জিয়াউর রহমান (৪০), মো. আবদুর রহিম (৫৫), শেখ শহিদুজ্জামান (৫৮), অধ্যাপক নুরুল ইসলাম (৫৭), রহিমা বেগম কাজল (৪৫), হাফিজুর রহমান (৫৫), আশরাফুল ইসলাম (২৪), মো. রফিক ঘরামী (৪৫), শহিদুল ইসলাম খোকন (৫১), রাসেল হোসেন (৩০), নাহিদ মেম্বার (৩৫), সেলিম সরদার (৫০), আশিকুর রহমান মুন্না (৪৬), গফুর মেম্বার (৬০), মেম্বার নজরুল গাজী (৫৭), মেহেদী হাসান ফাহিম (৩০), মো. আল মাসুম শাওন (২৫), এসকে পলাশ পারভেজ (২৮), আমির হোসাইন মুন্না (৩০), নাহিদ হাসান (৩৫), মো. মারুফ হোসেন জনি (৩০), মো. আল মামুন মুন্না (২৮), রাকিবুল হাসান সেজান (২৮), আল মামুন (৪৫), টুটুল (২৫), সুজন হোসেন (২০) এবং রাকিব হোসেন (২০)সহ অজ্ঞাতপরিচয় ৫০/৬০ জন।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও পরিচয় নিশ্চিত হতে সময় লাগায় থানায় এসে এজাহার দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ