খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩

চিতলমারী সাজাপ্রাপ্ত তিন নারীসহ ছয়জন গ্রেপ্তার

চিতলমারী প্রতিনিধি |
০৭:১৯ পি.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিন নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মিলন কুমার ঘোষ জানান, চেক প্রত্যখানের (চেক ডিজঅনার) মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিন নারী হলেন উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মোঃ জাকির ফকিরের স্ত্রী রুপিয়া বেগম, চরবানিয়ারী গ্রামের শ্যামল মন্ডলের স্ত্রী কনিকা মন্ডল ও দড়িউমাজুড়ি গ্রামের সুরেন বাইনের স্ত্রী বাসন্তী বাইন।

এ ছাড়া শুধু ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন শৈলদাহ গ্রামের বেদার শেখের ছেলে সাদ্দাম শেখ, সুড়িগাতি গ্রামের দেবশাস বিশ্বাসের ছেলে দেবাশিষ বিশ্বাস ও দড়িউমাজুড়ি গ্রামের কেষ্ট মন্ডলের ছেলে আশিষ মন্ডল। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পুলিশের প্রিজন ভ্যানে আদালতে প্রেরণ করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ