খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

রুদাঘরায় পুষ্টিকর গ্রাম গড়ার লক্ষে দুই দিনব্যাপী কর্মশালা

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:০৯ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পুষ্টি সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার লক্ষে (ঠউঞ)গ্রাম উন্নয়ন দলের সক্ষমতা বিকাশ শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালা সোমবার সম্পন্ন হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট এল ডি এস মেইন প্রকল্পের সহযোগিতায় কর্মশালায় রুদাঘরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিহাব উদ্দিন মোল্যা সভাপতিত্ব করেন।
কর্মশালায় পুষ্টি সমৃদ্ধ গ্রাম গড়ার নানা দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রেজিওনাল কো-অর্ডিনেটর মোঃ খোরশেদ আলম, প্রজেক্ট কো-অর্ডিনেটর ইসরাত হাসান ও এরিয়া কো- অর্ডিনেটর সামিউল আলম, মাসুদ পারভেজ, শারমিন নাহার, ইউপি সদস্য নাজমুল হুদা নান্নু, শংকর গাইন ও জোসনা বেগম। দুইদিন দলপতি হিসাবে দায়িত্ব পালন করেন আশালতা ও মনির হোসেন।
 

প্রিন্ট

আরও সংবাদ