খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

যশোরের ভৈরব নদে বিজিবির দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্তকরণ

বেনাপোল প্রতিনিধি |
১২:১২ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


দেশের প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষে ভৈরব নদে দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর রিজিয়ন সদরের উদ্যোগে জনস্বার্থে এই কর্মসূচির আয়োজন করা হয়।
যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বিজিবির পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পোনা অবমুক্তকরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, “জাতীয় অর্থনীতি ও জনগণের জীবনযাত্রায় মৎস্য সম্পদের ভূমিকা অপরিসীম। দেশের উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।” তিনি মৎস্য সম্পদ সংরক্ষণ এবং যেকোনো ধরনের অবৈধ মাছ শিকার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহŸান জানান।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তার মূল দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সর্বদা সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে দেশ, জাতি ও বিজিবির সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ