খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

ইউপি নির্বাচন সামনে রেখে

ডুমুরিয়া সদর ইউনিয়নে মোল্লা মসিউরের গণসংযোগ, মতবিনিময়

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর ইউনিয়নের বড় বাজারে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগ করেছেন মোল্লা মসিউর রহমান। এ সময় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সোমবার বিকেলে বড় বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে মোল্লা মসিউর রহমান স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মতামত শোনেন। এ সময় স্থানীয়রা জানান, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ছে। মোল্লা মসিউর রহমানও ধারাবাহিকভাবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। 
গণসংযোগকালে মোল্লা মসিউর রহমান বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। এ সময় তার সাথে ছিলেন মোঃ তোজাম্মেল হোসেন  খান, আতিয়ার রহমান ঢালী,  গোলনা ১ নং  ইউপি সদস্য প্রার্থী  মুনিম খান (স্বপন), সাংবাদিক  সাব্বির খান ডালিম, খান অলিয়ার রহমান, হায়দার আলী খান, অশোক, আসলাম খান সহ ব্যবসায়ী ও তাঁর সমর্থকরা। 

প্রিন্ট

আরও সংবাদ