খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩

জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটিকে ডিএফএ’র অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৯ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক মোল্লা খায়রুল ইসলামসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) নেতৃবৃন্দ। সোমবার দুপুরে নগরীর ক্রীড়া ভবনে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে।  
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোল্লা খাইরুল ইসলাম জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দদের স্বাগত জানিয়ে বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবাই মিলে একসঙ্গে কাজ করবে। বিশেষ করে দেশে খুলনার খেলাধুলা অনেক পিছিয়ে রয়েছে। আমাদের সবার প্রথম দায়িত্ব হচ্ছে খুলনার ক্রীড়াঙ্গনের পুর্বের ঐতিহ্য ফিরিয়ে আনা। সবাই মিলে একসঙ্গে কাজ করলে ইনশাল্লাহ আমরা সফল হবো। শুভেচ্ছা বিনিময়কালে খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্য এম এ জলিল ও মঈনুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ