খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩

ফেব্রুয়ারিতে আসবে ইংল্যান্ড, ভেন্যু চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫০ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ৯ ফেব্র“য়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা দু’টি টেস্ট ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর শেষ টেস্ট হবে সিলেটে।
আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ঘরের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্র“য়ারি ইংল্যান্ড দল ঢাকায় আসবে। ১৪ থেকে ১৮ ফেব্র“য়ারি সিরিজের প্রথম টেস্ট হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ ফেব্র“য়ারি দুই দল যাবে সিলেটে। সেখানে সিরিজের শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।
সা¤প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট দারুণ পারফর্ম করছে বাংলাদেশ ক্রিকেট দল। স¤প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্বাগতিকদের টেস্টে হারায় বাংলাদেশ। এর আগে পাকিস্তান সফরে গিয়ে বাবর আজমদের হারিয়েছিল টাইগাররা। 

প্রিন্ট

আরও সংবাদ