খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতির সাথে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫১ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলুর সাথে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাগেরহাট স্কিল আইটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার ও সাধারণ সম্পাদক তানভীর সোহেল, সহ-সভাপতি আজাদ রশিদী,  এম এ ওয়াদুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবুল কালাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, সাংবাদিক রুহুল আমিন বাবু, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের  কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, এনামুল ইসলাম খান, মেহেদী হাসান রনিসহ অন্যান্য সদস্যরা।
ড. ফরিদুল ইসলাম বাবলু বাগেরহাটের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান।

প্রিন্ট

আরও সংবাদ