খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

সভাপতি কিবরিয়া, সেক্রেটারী আরিফুর

১৫নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সম্মেলন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫১ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


ইসলামী আন্দোলনে ১৫নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়ারর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের মহানগর সভাপতি মুফতী ইমরান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী ইসহাক ফরিদী, খালিশপুর থানা সহ-সভাপতি গাজী মিজান রহমান, থানা সেক্রেটারী মোঃ বাদশা খান, মোঃ শোয়াইবুর রহমান, মোঃ নুরুন্নবী, প্রমুখ। এছাড়াও ১৫নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ১৫নং ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। 
সম্মেলন শেষে বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়াকে সভাপতি, মোঃ হাবিবুর রহমান কে সহ-সভাপতি, মাওলানা আরিফুর রহমানকে সেক্রেটারী ও মাহদী হাসান মুন্না কে সাংগঠনিক সম্পাদক করে ১৫নং ওয়ার্ডের ২০২৭/২৮  সেশনের আংশিক কমিটির নাম ঘোষণা করেন।

প্রিন্ট

আরও সংবাদ