খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

আসিফের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান দুদক রাজনৈতিকভাবে প্রভাবিত না : দুদক সচিব

খবর প্রতিবেদন |
০১:৪৭ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোঃ সাইদুর রহমান খান। তিনি বলেছেন, দুদক স্বাধীন ও স্বায়ত্তশাগিত প্রতিষ্ঠান হিসেবে আইনানুগভাবে কার্যক্রম পরিচালনা করছে।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, ‘দুদক একটি স্বায়ত্তশাগিত স্বাধীন প্রতিষ্ঠান। আমরা কারও দ্বারা প্রভাবিু হয়ে বা কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো মামলা পরিচালনা করছি না। আমরা ন্যায়নিষ্ঠার সঙ্গে আইনানুগভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’
আসিফ মাহমুদের বিরুদ্ধে কীসের ভিত্তিতে এবং কী যাচাই-বাছাই করে অনুসন্ধান করা হচ্ছে, এটি রাজনৈতিক চাপের কারণে কি না-এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, ‘আমরা আজকের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি, আর না যাই।’
দুদক সচিব বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের কমিশন পাঁচ মাস ছিল না। অনেকগুলো বিষয় আমাদের পেন্ডিং রয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি। পাইপলাইনে আরও আছে। আপনারা দেখবেন, সময়মতো সবগুলো আপনাদের সামনে উপস্থাপিত হবে।’ আসিফের বিরুদ্ধে অনুসন্ধান কোনো টার্গেট করে করা হচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এরকম কোনো টার্গেট করে করছি না। যেহেতু পেন্ডিং ছিল, পেন্ডিং লিস্ট অনুযায়ী আমরা এগুলো উপস্থাপন করছি।’ তিনি বলেন, ‘সামনে আপনারা লক্ষ্য করবেন যে আমরা কোনো পক্ষপাতিত্ব করে এ রকম কাজ পরিচালনা করছি না।’
অন্তর্বতী সরকারের অন্য উপদেষ্টাদের বিরুদ্ধেও অভিযোগ থাকলে দুদক সেগুলো দেখছে কি না, জানতে চাইলে সচিব বলেন, ‘এই মুহূর্তে আমি বলতে পারছি না। যদি অভিযোগ এসে থাকে, নিশ্চয়ই আইনের আওতায় তিনিও আসবেন।’
দুদক সচিব আরও বলেন, ‘অন্যান্য উপদেষ্টা, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমরা সেগুলো আইনানুগভাবে দেখছি।’
 

প্রিন্ট

আরও সংবাদ