খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

দেশ ও সমাজের কল্যাণে সঠিক সংবাদ তুলে ধরার আহবান আইনমন্ত্রীর

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


তরুণ সাংবাদিকদের সব ভয়কে উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে থেকে দেশের জন্য, সমাজের জন্য সঠিক সংবাদ করার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। সোমবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 
মতবিনিময়কালে আইনমন্ত্রী বলেন, তরুণ সাংবাদিকদের সত্যের পথে লিখতে হবে। সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে দেশের মানুষের স্বার্থ, সমাজের উন্নয়ন এবং জনকল্যাণের বিষয়টি জড়িত। তাই সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সব ভয়কে উপেক্ষা করে দেশের জন্য এবং সমাজের জন্য সঠিক সংবাদ করতে হবে। কোনো ধরনের চাপ বা ভয় যেন সত্য প্রকাশের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, সঠিক তথ্য তুলে ধরে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।
এর আগে আইনমন্ত্রী খুলনা প্রেসক্লাবের কাঠামো ও পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম ও সাংবাদিকদের পেশাগত পরিবেশের প্রশংসা করেন।
এ সময় খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান।
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন, পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, আনিসউদ্দিন, জিয়াউস সাদাত।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আবু তৈয়ব মুন্সী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, এমইউজের সাধারণ সম্পাদক এ এইচ এম শামীমুজ্জামান ও কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ, খুলনা গেজেটের সম্পাদক পরিষদের উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদ, প্রেসক্লাবের সদস্য কনক রহমান, মাহবুবুর রহমান মুন্না, শেখ আল এহসান, সোহেল মাহমুদ, হাসানুর রহমান তানজীর, রামিম চৌধুরী, তানজীম আহমেদ, নুরুল আমিন নুর, রাজু হাওলাদার, আরাফাত হোসেন রুমী, খাইরুল ইসলাম, কামরুল আহসান, হাবিবুর রহমান, হেলাল মোল্লা, এম এ হাসান, এম এম মিন্টু, কবির মুন্সি, রিতা রানী, আরাফাত হোসেন অনিক, মেহেদী হাসান, ইউজার সদস্য ফকির শহিদুল ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইনমন্ত্রী দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের দায়িত্বশীলতা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে তরুণ সাংবাদিকদের পেশাগত জীবনে সততা, সাহস ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহবান জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ