খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন জরুরি : হুইপ বকুল

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অবকাঠামো উন্নয়নের গুরুত্ব তুলে ধরে খুলনার রোটারী স্কুলের নতুন ভবন ‘আলহাজ্ব মোঃ সরোয়ার খান একাডেমিক ভবন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। 
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার অন্যতম লক্ষ্য হলো দেশের প্রতিটি অঞ্চলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলা।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশিত শিক্ষা-সংক্রান্ত দূরদর্শী চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে খুলনার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
রোটারী স্কুল, খুলনার ম্যানেজিং কমিটির সভাপতি এড. শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুজ্জামান নিশাত এবং জেলা পুস্তক ও প্রকাশক বিক্রেতা সমিতির আহবায়ক জাহিদুর রহমান রিপন। এছাড়া বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষক সদস্য সোহান নেওয়াজ খান, অভিভাবক সদস্য গাজী সালাউদ্দিন, প্রধান শিক্ষক ও সদস্য সচিব আইরিন পারভীন, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক কমল কুমার কুন্ডু এবং প্রাতঃ শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।

প্রিন্ট

আরও সংবাদ