খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

ফকিরহাটে পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত

ফকিরহাট প্রতিনিধি |
০২:১৮ পি.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


ফকিরহাটে অন্য গাড়ির সাহায্যের জন্য দাড়র্িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপভ্যান চালক মো: আফজাল হোসেন (২৭) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গুপতিপুর গ্রামের মো: মনিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে গোপালগঞ্জ হতে ওই চালক পিকআপভ্যান নিয়ে সাতক্ষীরা উদ্দেশ্যে যাত্রা করেন। ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় এসে পৌছালে তার পিকআপভ্যানটি ত্রুটি দেখা দেয়।

এ সময় তিনি মহাসড়কের পাশে পাশে পিকআপভ্যান থামিয়ে সাহায্যের জন্য অন্য গাড়ির উদ্দেশ্যে সিগন্যাল দিতে থাকলে অজ্ঞাতনামা একটি পরিবহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক মো: আফজাল হোসেনকে মৃত বলে ঘোষনা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ইনচার্জ এসআই মো: ইফসুব শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ