খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

মহেশপুর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে আটক ৬ বাংলাদেশি

ঝিনাইদহ প্রতিনিধি |
০৫:৪৯ পি.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর ৬টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ওই ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার-৬০/৭৫-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের বাজার পাড়ার জাহাঙ্গীরের মেহগনি বাগানে বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। অভিযানটি সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে পরিচালিত হয়।

আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ