খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

সীমান্তের ওপার থেকে ড্রোনে করে মাদক আসছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৬:২৬ পি.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান এমপি বলেছেন, মাদকের সিন্ডিকেটের হোতারা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে মাদক আসছে। মাদক কোন ব্যবসার অংশ হতে পারেনা। এখানে আমাদের জিরো টলারেন্স্। যদি কোন নেতা-এর পেছনে থেকে থাকে তাকেও আমরা সতর্ক করছি। মাদকের সিন্ডিকেটের হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। মাদক এখন সামাজিক ব্যাধিতে রুপান্তরিত হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে সকলের এক সাথে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিনের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফ্যাসিস্ট সরকারের আমলে শুধু রাজনৈতিক বিবেচনায় গুম ও ক্রস ফায়ার (বিচারবহির্ভূত হত্যা) হয়েছে। তবে বর্তমান সরকার গুম ও ক্রস ফায়ার শূন্যের কোঠায় নিয়ে এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গেল ১৭ বছর বিএনপি-জামায়াতকে টার্গেট করে, মানুষকে ধরে নিয়ে যেয়ে বিনা বিচারে হত্যা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ক্রসফায়ার। গুম করেছে। বিএনপি করার কারণে, জামায়াত করার কারণে ৬০ লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছে। যার ৯৯% এর ক্ষেত্রে বাদি হয়েছিলেন পুলিশ। এই সময় এসে পুলিশ বাদি হয়ে হয়রানি করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোন মামলা করছে। এই সাংস্কৃতি আমরা বন্ধ করার চেষ্টা করছে।

গুম ও ক্রসফায়ার আমরা শুন্যের কোঠায় নিয়ে এসেছি। আপনাদের এখানে একটা কেস স্টাডি এসেছে সারা বাংলাদেশের মধ্যে, মিরাজ শেখের কেস স্টাডিটা। একটা গুমের অভিযোগ এসেছে। এটাও আমরা অত্যান্ত সতর্কতার সাথে, অত্যান্ত গুরুত্ব দিয়ে এর তদন্ত কাজ আমরা অব্যাহত রেখেছি। আমরা চাই না মিরাজ শেষের পরিবার ন্যায় বিচার বঞ্চিত হোক।

তারা এটার প্রতিবাদ করতে যেয়ে সরকারি স্থাপনাতে ভাংচুর করেছিলেন। তার কারনে মামলা হয়েছিল তারা গ্রেপ্তার হয়েছিলেন। ওই পরিবারকে আইন মন্ত্রনালয়ের লিগ্যাল এইড ইউনিটের অধিনে আমরা সহযোগীতা দিয়েছি। মিরাজ শেখের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের জামিন করিয়েছে। তার বোন এখানে উপস্থিত আছে। মামলা মামলার গতিতে চলবে। আমরা মানুষের পাশে সেবা দিতে চাই আইনি পরিপাঠামোর মধ্যে থেকে।

জামিন দেওয়া, না দেওয়া আদালতে ব্যাপার। যেখানে যদি মব জাস্টিস করে, কোন জামিন নেওয়া বা দেওয়ার চেষ্টা করা হয়; বা জামিন ঠেকানোর চেষ্টা করা হয় তার বিরুদ্ধেও আমরা কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, এখানে কয়েকটা হত্যা হয়েছে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে আইনের আওতায় আনার জন্য। তিনি যত শক্তিশালী হোনা কেন, বিএনপির কোন শন্তিশালী নেতা যদি তাকে রক্ষার চেষ্টা করেন তার ব্যাপারেও আপনারা জিরো টলারেন্স নীতি দেখাবেন। খুন করে বাইরে ঘুরে বেড়াবেন, আর জনগন বলবে খুন করলেও কিছু হয়না। পুলিশের হাত এখনো এত দূর্বল হয়নি। আইন আইননের গতিতে চলবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে মতবিনিময় সভায়, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আলিম, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাটের সিভিল সার্জন আসম মাহবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

এর আগে সকালে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন মন্ত্রী।

বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, সংসদ সদস্য প্রার্থী, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ