খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

কয়রা উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

কয়রা প্রতিনিধি |
১২:২০ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


কয়রা উপজেলা কৃষক দলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মোঃ ইব্রাহিম সানা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্ল্যা কবির হোসেন ও সাধারণ সম্পাদক আবু সাইদ শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কয়রা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবু সাইদ মালী শারীরিকভাবে অসুস্থ থাকায় সংগঠনের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় সংগঠনের কার্যক্রম সচল ও গতিশীল রাখার স্বার্থে মোঃ ইব্রাহিম সানাকে (ভারপ্রাপ্ত) সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোঃ ইব্রাহিম সানার ওপর এ দায়িত্ব বহাল থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পাওয়ার পর ইব্রাহিম সানা উপজেলা কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনকে আরও সক্রিয় করতে কাজ করবেন। মোঃ ইব্রাহিম সানাকে কয়রা উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পাবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন ।

প্রিন্ট

আরও সংবাদ