খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

নড়াইলের তুলারামপুরে কমিউনিটি পুলিশিং সভা

নড়াইল প্রতিনিধি |
১২:২০ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, প্রতারণা, নারী নির্যাতন ও সামাজিক অপরাধ প্রতিরোধে মঙ্গলবার বিকেলে তুলারামপুর ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এলাকাবাসীর অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। 
নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শিহাবুর রহমান শিহাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার। 
ইউনিয়ন বিএনপির সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইউসুফ আলী মোল্যা সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন নড়াইল সদর সার্কেলের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন গাজী। স্থানীয় জনপ্রতিনিধি হাফিজুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার বলেন, মাদকের বিস্তার লাভ করেছে। বিশেষ করে ইয়াবা ট্যাবলেট মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, মাদক নির্মূলে মোবাইল কোর্টসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, সন্ত্রাসসহ সামাজিক অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহŸান জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ